মাকাউট বিশ্ববিদ্যালয় তাদের রেগুলার ও ব্যাকলগ শিক্ষার্থীদের জন্য ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ইভেন সেমিস্টার পরীক্ষার নোটিস জারি করলো।
শিক্ষার্থীরা তাদের নিজস্ব লগইন ব্যবহার করে অনলাইনে পরীক্ষার ফর্ম জমা করতে পারবে। কোনো সমস্যা হলে, কলেজ প্রশাসন শিক্ষার্থীর অনুরোধে আবেদনপত্র জমা দিতে পারবে।
আবেদনপত্র জমা দেওয়ার পর শিক্ষার্থীরা বিভিন্ন অনলাইন পেমেন্ট মোড ব্যবহার করে পরীক্ষার ফি পেমেন্ট করতে পারবে। যাদের অনলাইন পেমেন্টের সুবিধা নেই, তাদের জন্য আগের মতোই কলেজের মাধ্যমে ফি জমা দেওয়ার ব্যবস্থা থাকবে।
নিয়মিত ও ব্যাকলগ ফর্ম আলাদাভাবে পূরণ করতে হবে শিক্ষার্থীদের। ফি পেমেন্টের পর অবশ্যই শিক্ষার্থীদের ফর্ম ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। কলেজ কর্তৃপক্ষ স্বাক্ষরিত ফর্ম সংগ্রহ করে প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ে জমা দেবে। ফি পরিশোধের পর শিক্ষার্থীদের লগইনে প্রবেশপত্র (অ্যাডমিট কার্ড) পাওয়া যাবে।
সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত সময়সীমায় সংশ্লিষ্ট কলেজে থিওরি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার জন্য বিশেষভাবে ডিজাইন করা ২৪ পৃষ্ঠার উত্তরপত্র দেওয়া হবে।
ফর্ম পূরণের কার্যক্রম ১৩ মে ২০২৫ থেকে শুরু হয়ে ১৯ মে পর্যন্ত চলবে। কলেজের মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ দিন ২০ মে। এডমিট কার্ড জারি করার তারিখ ২২ মে নির্ধারিত হয়েছে। ২৭ মে থেকে ১৪ জুন পর্যন্ত থিওরি পরীক্ষা অনুষ্ঠিত হবে, এবং ১৬-২১ জুনের মধ্যে ব্যবহারিক ও সেশনাল পরীক্ষাগুলো নেওয়া হবে।
প্রতি শিক্ষার্থীর জন্য পরীক্ষার ফি নির্ধারিত হয়েছে – নিয়মিত পরীক্ষার ক্ষেত্রে ১২০০ টাকা এবং প্রতি সেমিস্টারের ব্যাক পেপারের জন্য ১০০০ টাকা।
শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত নোটিশ বিভাগ নিয়মিত অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে কোনো গুরুত্বপূর্ণ তথ্য এড়িয়ে না যাই। আপডেট ও অন্যান্য তথ্যের জন্য নিজ নিজ কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।