WBJEE 2025 Admit Card: প্রকাশিত হয়েছে, বিস্তারিত দেখুন
আজ, ১৭ই এপ্রিল, WBJEE ২০২৫-এর অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে। যারা পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য আবেদন করেছেন, তারা এখন wbjeeb.nic.in ওয়েবসাইট থেকে তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।
AAI Recruitment 2025: ১২ ক্লাস পাস্ করলে এয়ারপোর্টে নিয়োগ, মাসিক বেতন ১ লক্ষ ৪০ হাজার টাকা
পরীক্ষার তারিখ ও সময়সূচি:
WBJEE ২০২৫ পরীক্ষা ২৭শে এপ্রিল অনুষ্ঠিত হবে। পরীক্ষাটি দুটি ভাগে থাকবে:
- পেপার ১: গণিত, সকাল ১১টা থেকে দুপুর ১টা।
- পেপার ২: পদার্থবিদ্যা ও রসায়ন, দুপুর ২টা থেকে বিকেল ৪টা।
অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পদ্ধতি:
- WBJEEB-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান।
- “WBJEE ২০২৫ Admit Card” লিঙ্কে ক্লিক করুন।
- আপনার রেজিস্ট্রেশন নম্বর, জন্ম তারিখ এবং অন্যান্য তথ্য দিয়ে লগইন করুন।
- অ্যাডমিট কার্ড স্ক্রিনে প্রদর্শিত হবে। এটি ডাউনলোড করুন এবং প্রিন্ট করুন।
WBJEE অফিসিয়াল ওয়েবসাইট হলো wbjeeb.nic.in
পরীক্ষাথীরা মনে রাখবে
- পরীক্ষার দিন অ্যাডমিট কার্ড এবং একটি বৈধ পরিচয়পত্র (যেমন আধার কার্ড, প্যান কার্ড) সঙ্গে নিয়ে যান।
- অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষায় প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
- অ্যাডমিট কার্ডে উল্লেখিত তথ্যগুলি পরীক্ষা করে নিন এবং কোনো ভুল থাকলে WBJEEB-এর হেল্পডেস্কে যোগাযোগ করুন।
WBJEE ২০২৫ পরীক্ষার মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ও ফার্মাসি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া যাবে।
পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে করুন এবং সকল পরীক্ষাথীদের জন্য রইলো শুভকামনা!